বিজিবির নিরাপত্তায় দিনাজপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুর শহরের ৮৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নিয়েছিল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বাহিনীটির দাবি, তাদের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিজিবি জানায়, পূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়।
গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। এ সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিজিবি জানিয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সব সময় সচেষ্ট। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
