টিভিতে আজ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
দুপুর ২টা
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তান-শ্রীলঙ্কা
দুপুর ২টা, পিটিভি স্পোর্টস
ফুটবল (সরাসরি)
ইংলিশ প্রিমিয়ার লিগ
বোর্নমাউথ-সাদারল্যান্ড, সন্ধ্যা ৭টা
ব্রাইটন-ক্রিস্টাল, সন্ধ্যা ৭টা
লিডস-ম্যানইউ, সন্ধ্যা ৭টা
নটিংহ্যাম-আর্সেনাল, রাত ৯টা ৩০ মিনিট
টফি লাইভ, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
আরও পড়ুন
লা লিগা
রিয়াল-সেভিয়া, রাত ১টা
টি স্পোর্টস
সিরি’আ
এসি মিলান-আটালান্টা, রাত ১০টা
জি ফাইভ
বুন্দেসলিগা
লেভারকুসেন-ফ্রেইবুর্গ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
জি ফাইভ
অনিক/পাপ্পু/
আরও পড়ুন
সাফ ছাড়ছে ভারত, খবরটি ভিত্তিহীন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ থেকে ভারতের সরে দাঁড়ানোর খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।
এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগও পায়নি সাফ।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। এই প্রতিযোগিতা থেকে ভারতের সরে দাঁড়ানোর খবর সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সাফ।
আরও পড়ুন
বিবৃতিতে সাফ জানায়, ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছে—এমন খবরের কোনো ভিত্তি নেই। প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে কোনো পরিবর্তন হয়নি। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
সাফ আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে। পূর্বঘোষিত ছয়টি দলের অংশগ্রহণেই নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
এদিকে, চ্যাম্পিয়নশিপ সম্পর্কে সঠিক তথ্য পেতে সাফের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি যাচাই না করা খবরকে গুরুত্ব না দেওয়ার অনুরোধও করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাকে ঘিরে আঞ্চলিক ফুটবল অঙ্গনে আগ্রহের মধ্যে ভারতের অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন পরিষ্কার করল সাফের এই বিবৃতি।
তোফায়েল/
আরও পড়ুন
রবিবার শুরু বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক নারী হ্যান্ডবল
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে জয় দিয়ে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক নারী হ্যান্ডবল আসর শুরু করতে চায় স্বাগতিক বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল।
পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে খেলা শুরু হবে রবিবার দুপুর ২টায়।
তার আগে সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আরও পড়ুন
উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয়েছে সংস্কৃতিক অনুষ্ঠানও। চার দলের এই আসরে অপর দুই দল মালদ্বীপ ও ভারত।
নারী হ্যান্ডবল বাংলাদেশের সামনে নেপাল শক্তিশালী প্রতিপক্ষ। শেষ দুইবারের দেখাতে বাংলাদেশের মেয়েরা জিততে পারেনি। স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার অধীনে তিন মাসের প্রস্তুতি নিয়ে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। দলের অভিজ্ঞ খেলোয়াড় গোলরক্ষক সুমাইয়া বানু ভালো কিছু করার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী।
তিনি বলেন, ‘নেপাল একটু অভিজ্ঞ দল। আমরা তাদের ভিডিও দেখেছি। আমাদের প্রস্তুতি অনেক ভালো। ফার্স্ট টাইম আমরা বিদেশি কোচ পেয়েছি। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সেভাবে করতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারব।
চার দলের আসরে প্রতিদিন দুটি করে খেলা। রবিবার দিনের অপর ম্যাচে সাড়ে ৪টায় মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ।
পলাশ/
আরও পড়ুন
মরক্কো সফর শেষে ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->মরক্কো সফর শেষে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি নিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কিছু সময়ের জন্য ঢাকায় অবস্থান করবেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান।
তবে এটি আনুষ্ঠানিক ঢাকা সফর নয়, বরং যাত্রাপথে ট্রানজিটের অংশ হিসেবেই ঢাকায় থাকবেন ইনফান্তিনো। এ কারণে তার যাত্রাবিরতি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সম্প্রতি ২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মরক্কো সফর করেন ফিফা সভাপতি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজাও।
আরও পড়ুন
মরক্কোর ফুটবলপ্রেম, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা ও ফুটবলের প্রতি দেশটির মানুষের আবেগের প্রশংসা করেন ইনফান্তিনো। তার মতে, ফুটবলের প্রতি মরক্কোর মানুষের ভালোবাসা শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে সহনশীলতা, সহাবস্থান ও শান্তির বার্তাও ছড়িয়ে পড়ে।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মরক্কো। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের এই আসর আয়োজন করবে দেশটি। বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন মরক্কোকে এই আয়োজনের জন্য আরও প্রস্তুত করছে।
এদিকে, খোঁজ নিয়ে ফিফা সভাপতির ঢাকায় যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের চার সহসভাপতির।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
-->টপ অর্ডারের বিপর্যয় সামলে নিয়ে ত্রিদেশিয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে দুই অভিজ্ঞ মুখ ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর দলকে পথ দেখান।
চতুর্থ উইকেটে দুজন ১৫০ রান যোগ করেন। তাতেই ঘুড়ে দাঁড়িয়ে বড় স্কোরের পথে আফ্রিকার দেশটি।
আরও পড়ুন
আরভিন ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ১০৬ বলে ৯ চারে ৯৩ রান করে ফিরেন ৪১ বছর বয়সী ব্যাটার। টেলর ১০১ বলে ১০ চারে ৮১ রান করেন। টেলকে ফিরিয়ে জুটি ভেঙেছিলেন সাইফ হাসান। আরভিন পরে ওয়েসলি মাধেভেরের সঙ্গে ২৭ বলে ৩৮ রানের আরও একটি কার্যকর জুটি গড়েন। মাধেভেরে ১৫ বলে ১৭ রান করেন।
শেষ দিকে ২৬ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যান ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামুরি। দুজনই ২১ রানে অপরাজিত ছিলেন। নিয়ামুরি ১৭ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করেছেন। মাসাকাদজা ১৫ বলে ২ ছক্কায় করেছেন ২১ রান।
৩ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও সাইফ হাসান।
তোফায়েল/এএফ
