সংবাদ · সাধারণ
একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
২৩/১০/২০২৬

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এতে ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমেছে।শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকাএর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল বাজুস।এদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দর দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী নির্দিষ্ট মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণ ও রুপার গহনার বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে; গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে।/
মূল প্রতিবেদনে যান ↗