বাঁশখালী থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮ নম্বর ওয়ার্ডে শান্তা দেব ও তাঁর স্বামীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশের ওই অভিযানে শান্তা দেবকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তাঁর স্বামী অপরূপ দেব পালিয়ে যান। গ্রেপ্তার শান্তা দেব দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার বাসিন্দা। তাঁর স্বামী অপরূপ দেব মৃত আশুতোষ দেবের ছেলে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন জানান, অভিযানকালে উদ্ধার করা চোলাইমদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শান্তা দেব ও অপরূপ দেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপরূপ দেবকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post বাঁশখালীতে ৫০লিটার চোলাইমদ এক নারী গ্রেপ্তার, স্বামী পলাতক appeared first on ভোরের চেতনা.
