ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১৮ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিট বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ৬১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে তিন দশমিক ১১ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৩৬ দশমিক ৬২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক এক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৮ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১ দশমিক ২৬ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির এবং কমেছে ১২৭টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা সোনারগাঁও টেক্সটাইলসের পাঁচ কোটি ১৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের চার কোটি ৩৩ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের তিন কোটি ৫৩ লাখ টাকা, সোনালী আঁশের তিন কোটি তিন লাখ টাকা, প্যারামাউন্টন টেক্সটাইলের দুই কোটি ৫৬ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের এক কোটি ৪৬ লাখ টাকা এবং নাহি অ্যালুমিনিয়ামের এক কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
১৬ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
১৪ অক্টোবর ২০২৬
