ছবির ক্যাপশন: ......................
মো: রায়হান আলী , রানীনগর উপজেলা প্রতিনিধি।
নওগাঁর রানীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজ রায়হানের সাথে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার রাণীনগর উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৫ই মার্চ) সকাল ১১টার দিকে সাংবাদিকবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রাণীনগর থানার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনাও করা হয়। নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজ রায়হান বলেন 'সরকার আমাকে এই এলাকার মানুষের সেবা করার জন্যে পাঠিয়েছেন। আমি এই থানার মানুষের সেবার জন্যে ২৪ঘন্টা প্রস্তুত আছি। সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ আমার সাথে, যে কোনো সময় দেখা করতে পারবে। আইনি প্রক্রিয়ার বাইরেও যদি কেউ কোনো পরামর্শ নিতে আসে, ইনশাআল্লাহ আমার কাছ থেকে তাকে ফিরে যেতে হবে না। এ সময় নবাগত ওসি মহোদয় উপস্থিত সাংবাদিকদেরকে অপরাধ নির্মূলের জন্যে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।
বাংলাদেশ সমাচার পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী বলেন 'নবাগত ওসি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমি উনার সেবামূলক মনোভাব দেখে খুবই আনন্দিত হয়েছি। আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহায়তা করার চেষ্টা করবো। সমাজের অপরাধ নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার জন্যে দেশের প্রতিটা থানায় এমন অফিসারের প্রয়োজন বলে আমি মনে করি।'
এসময় বাংলাদেশ সমাচারের প্রতিনিধির পাশাপাশি 'জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার- জেলা প্রতিনিধি মো: আরাফাত আলী, রাণীনগর উপজেলা প্রতিনিধি মো: রায়হানুল হক, আত্রাই-রানীনগর ক্রাইম রিপোর্টার মো: আরিফ হোসেন, এবং হ্যালো বিডি নিউজ২৪এর নওগাঁ জেলার শিশু সাংবাদিক মো: আবু সাঈদ উপস্থিত ছিলেন।'
