প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৫৩ পিএম
অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (AACOBB)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ২০২৬ সালের আগস্ট মাসে ঢাকার গুলশানে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।
উক্ত এজিএম-এ বিভিন্ন ব্যাংকের ১৫ জন ক্যামেলকো কে AACOBB-এর নতুন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে, অক্টোবর ২০২৬-এ নবনির্বাচিত নির্বাহী কমিটি সিটি ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মাহিয়া জুনেদ-কে AACOBB-এর চেয়ারপার্সন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে।
কমিটিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ডিএমডি ও ক্যামেলকো রইস উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংক পিএলসি-এর জিএম ও ক্যামেলকো সুপ্রভা সাঈদ যথাক্রমে প্রথম সহ-সভাপতি ও দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও, ইস্টার্ন ব্যাংক পিএলসি-র ডিএমডি ও ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী এবং সিটিব্যাংক এন.এ.-র ক্যামেলকো মোঃ সাইফুল হাসান যথাক্রমে প্রথম যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির অবশিষ্ট ৮ জন সদস্য হিসেবে এইচএসবিসি, ব্যাংক এশিয়া পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, হাবিব ব্যাংক লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক পিএলসি-র ক্যামেলকোগণ নির্বাচিত হয়েছেন।
