সংবাদচর্চা রিপোর্ট
দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অসুস্থ এই শ্রমিকদল নেতার চলাফেরার সুবিধার্থে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) বিল্লাল হোসেনের দেওভোগের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন খোরশেদ। এ সময় তিনি বিল্লাল হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় খোরশেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর অগ্নিঝরা বক্তব্য আন্দোলনরত নেতাকর্মীদের উৎসাহিত করেছে। বর্তমানে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য তিনি দলের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় খোরশেদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল, রানা মুন্সি, হাজী আলম চান, মো. মিঠু, জামাল হোসেন, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, মহিউদ্দিন শুভ, আবদুর রহিম, গাজী খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
The post মানবিকতার দৃষ্টান্ত: অসুস্থ বিল্লালের পাশে টিম খোরশেদের খোরশেদ appeared first on Daily Sangbad Chorcha.
