মুখে মধু অন্তরে বিষ
আঁধারের কালো পাহাড় সরাতে
যত তুমি আজ আলো দাও
চারদিকে শুধু বিরোধিতা হবে
যত তুমি কাজ ভালো দাও।
ভেতরে ভেতরে গোড়া কেটে চলে
উপরে উপরে মিত্রতা
চোখ মেললেই দেখা পাবে তুমি
এদিকে ওদিকে চিত্র তা।
মুখে মধু তবে অন্তরে বিষ–
সেই লোক থেকে দূরে থেকো
নিজে যা বুঝবে, সেটাই করবে
যতটুকু পারো –সুরে থেকো।
