ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ট্রাকচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় মাটিভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকচালক আব্দুল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জরিমানা করা হয়। জব্দ করা মাটি সরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।
এর আগে সকালে নাজিরহাট পৌরসভার ঝংকার এলাকায় ইয়াবা সেবনের সময় সোহরাব মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহর নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযান দুটি পরিচালিত হয়।
তিনি বলেন, অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
The post ফটিকছড়িতে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, মাদকসেবীর জেল appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
