‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ^জয়’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা এবং সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর ক্ষমতায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
রাজশাহী : জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাজশাহীতে নিজ কর্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও ইমাম সমিতির সভাপতি ড. এইচএম শহিদুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন ও পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ১৩০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ২৩ লাখ ৫৩ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক।
পাবনা : পাবনায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন, শিশু একাডেমি ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম। শেষে নিবন্ধিত কয়েকটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
ঝালকাঠি : ঝালকাঠিতে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর ও ইউএনও সেগুফতা মেহনাজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির গাজী। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলারা খানম।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলার মিনি কনফারেন্স রুমে ইউএনও প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভ, আবিদ ইসলাম আশিক প্রমুখ। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিংড়া (নাটোর) : সিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আন্জুমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা সুমি আকতার। আরও বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আবু দাউদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, খাদ্য পরিদর্শক রানী খাতুন প্রমুখ। উপস্থাপনা করেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নয়জনকে পুরস্কৃত করা হয়।
কালকিনি (মাদারীপুর) : জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কালকিনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কিশোর কুমার দাস। উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ব্যাপারী, এসআই জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনূস আহমেদ, আইসিডি কর্মকর্তা আরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল্লাহ আলম ও সহকারী শিক্ষক অপূর্ব বল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলাবিষয়ক কর্মকর্তা হামিদা বেগম।
কেশবপুর (যশোর) : কেশবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আনোয়ার হোসেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াতের পৌর আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় আদ্রিতা সিকদার, মাহজাবিন তাশফিয়া, সানজি দাস ও অংকিতা বিশ্বাস।
নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও সুলতানা জেরিনের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে তিন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, কৃষি কর্মকর্তা আরিফিন হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, পৌর আমির এমদাদুল রহমান, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ ও হারুন মিয়া, প্রেসক্লাবের সদস্য হাসান চৌধুরী প্রমুখ।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে দিবসটি উপলক্ষে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কবি নজরুল মিলনায়তনে ইউএনও এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার। বক্তব্য দেন প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মেজবাহুল জান্নাত মিনি, এসআই মাসুদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, ছাত্রদল নেতা আজিজুল হক ভূঁইয়া। শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
