মুন্সীগঞ্জে ছাত্রহত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাইরুদ্দিন মোল্লা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ছাত্রহত্যা মামলা ছাড়াও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খাইরুদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করছেন। নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের সহযোগী হিসেবে তিনি কাজ করতেন বলে জনশ্রুতি রয়েছে। আদালত রিমান্ড শুনানি না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সংবাদ: কারাগার
২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আগস্ট ২০২৬
০২ আগস্ট ২০২৬
