কালবেলা · রাজনীতি
তুরস্ক সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি
২১/১০/২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী ২২ ও ২৩ অক্টোবর তার এ সফর অনুষ্ঠিত হবে। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার (২১ অক্টোবর) তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হতে পারে। সফরে তুরস্ক ও কানাডার সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা করা হচ্ছে।
সফরকালে এরদোয়ান ও কার্নি দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও কথা বলবেন দুই নেতা।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হবে বলে জানিয়েছেন দুরান।
সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কয়েকটি চুক্তি সই হওয়ারও কথা রয়েছে। তবে চুক্তিগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিশ্লেষকদের কাছে এ সফর দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗