সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, তার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব সহায়তা কেবল আর্থিক অনুদান নয়; বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রয়াস।
নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন তাদের পাশে থাকবেন। পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী।
এসইউজে/কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
