জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তার ও তার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন ব্যক্তির প্রতিও অন্যায় হোক, তা চান না তিনি। ওই ব্যক্তির ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারেন না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন আসিফ মাহমুদ।
পোস্টে তিনি বলেন, আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন একজন ব্যক্তি। এমন সব উপায়ে ক্ষতি করেছেন, যা হয়তো ভাষায় প্রকাশ করার মতোও নয়। তবুও, তার জায়গায় নিজেকে রেখে যখন ভাবি, তখন তার ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারি না।
তিনি আরও লেখেন, এমন মানুষদের সঙ্গেও যেন অন্যায় না হয়। তারাও ন্যায়বিচার পাক।