রাতদিন নিউজ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যশোর কেন্দ্রীয় কারাগার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিকেলে তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
তিনি জানান, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার তাঁকে নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের চিকিৎসাপত্র হাতে পেলে সোমবার তাঁকে ঢাকায় নেওয়া হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলন মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি স্পষ্ট করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
