এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া মহানগরের স্টেশন রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ফয়সাল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পুরান বগুড়ার অবদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্টেশন রোডের অবদা গেট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সাল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত ফয়সালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার কারণ এবং জড়িত ট্রাকটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
