লালন মাজার এলাকা থেকে গাঁজা সেবনের ২ হাজার কলকি জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের আয়োজন মাদকমুক্ত রাখতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় লালন আখড়াবাড়ি এলাকা থেকে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমারখালী থানা-পুলিশ এসব কলকি উদ্ধার করে। উদ্ধার করা কলকিগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উদ্ধার করা কলকিগুলো ধ্বংস করা হবে।
আগামী ১৭ অক্টোবর থেকে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হবে। এ আয়োজন ঘিরে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে দেশ-বিদেশের বাউল, সাধক ও লালনভক্তরা সমবেত হন। এবারের আয়োজন মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান।
