নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
আজ, শনিবার মহাসপ্তমী। শহর থেকে জেলা পুজো শুরু হয়েছে সর্বত্র। এ বছর বাঁকুড়ার প্রণবানন্দপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ২৮তম বর্ষে তাদের ভাবনায় ফুটিয়ে তুলেছে 'বন্ধন'। দুর্গাপ্রতিমায় রাখা হয়েছে সাবেকিয়ানায় ছোঁয়া। ডাকের সাজে সাজানো হয়েছে প্রতিমা। মণ্ডপ সজ্জায়ও রয়েছে নতুনত্ব। নারকেল দড়ি, জুটের বস্তা, মাদুর, বাঁশের ঝুড়ি-সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। সূত্রের খবর, প্রণবানন্দপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
