রাজধানীর মিরপুরে একটি চেকপোস্ট বিদেশি পিস্তল সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মশিউল আজম এবং শান্ত ইসলাম। শনিবার সন্ধায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি) এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
