পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা
-
মোবারক বিশ^াস পাবনা - আপডেট সময় ০১:২২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১২টায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণযোগ্য প্রস্তাবসমূহ নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পাবনা পৌর প্রশাসক খাইরুল ইসলাম, জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, পাবনা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, এটিএন বাংলা পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, সাংবাদিক এসএম আলম। উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ও অফিসের কর্মকর্তা বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্যাগস :
