স্পোর্টস ডেস্ক।।
আইপিএলের দল গোছানোর সময় যত কাছে আসছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে আলোচনা ততই বাড়ছে। কারণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফ্র্যাঞ্চাইজি দলটিতে আর থাকছেন।
আগামী মৌসুমে কোন নতুন দলে যোগ দেবেন, তা নিয়ে ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য অনেক দলের নাম সামনে এলেও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। হার্দিকের নতুন দল হওয়ার দৌড় থেকে রাজস্থান রয়্যালসও নিশ্চিতভাবে বাদ পড়ে গেছে। অর্থাৎ হার্দিক মুম্বাই ছাড়লেও রাজস্থান রয়্যালসে যাচ্ছেন না, বরং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা যেতে পারে।
ক্রিকবাজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে ছেড়ে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়ার জন্য কথা চালাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মূলত সোয়াপ ডিলের মাধ্যমে এটা করার চেষ্টা চালাচ্ছিল।
গেল মৌসুমে হার্দিককে ১৬.৩৫ কোটি টাকায় ধরে রেখেছিল মুম্বাই, অন্যদিকে যশস্বী ১৮ কোটি টাকায় দলভুক্ত হয়েছিলেন রাজস্থানে। মুম্বাইয়ের স্থানীয় ছেলে হিসেবে যশস্বীও হোম টিমে ফেরার ব্যাপারে ইতিবাচক ছিলেন।
তাছাড়া রাজস্থান শিবিরে দক্ষিণ আফ্রিকার তরুণ মারকুটে ওপেনার প্রিটোরিয়াস বিধ্বংসী ফর্মে রয়েছেন, তাতে যশস্বীকে ছেড়ে হার্দিকের মতো অলরাউন্ডারকে নিতে ভারসাম্য বাড়াতে পারে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটি কয়েক দফা আলোচনার পরও আর্থিক সমীকরণ ও শর্তের অমিলের কারণে হার্দিক-যশস্বীর দলবদলের চুক্তি চূড়ান্ত রূপ পায়নি।
এর আগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও (সিএসকে) হার্দিকের যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সিএসকে-র নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক পেসার জহির খানের দায়িত্ব নিতে সেই সম্ভাবনা শেষ হয়। অতীতে মুম্বাই ইন্ডিয়ান্সে জহির ডিরেক্টর অফ ক্রিকেট থাকাকালীন তাঁর সঙ্গে হার্দিকের সম্পর্কের অবনতি ঘটেছিল।
সেই পুরোনো তিক্ততার জেরে আজও তাঁদের মধ্যে কথা বন্ধ। ফলে জহিরের উপস্থিতিতে সিএসকের ডাগআউটে হার্দিকের যাওয়ার পথ মোটামুটি বন্ধ।
এদিকে হার্দিকের অনিশ্চয়তার সুযোগে সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে পুনরায় নেতৃত্বে ফেরানো খবর ছড়িয়েছিল, তা সরাসরি অস্বীকার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। মুম্বাই ম্যানেজমেন্ট জানিয়েছে, রোহিতকে আবার অধিনায়ক করার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এবার হার্দিক কোন দিকে যান সেই দিকেই নজর সবার।
