সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে আলেহা আক্তার (৪৫) নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদেহরিপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ও নারী কনস্টেবল শামীমা আক্তারসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর-২৯/২৬ (ধর্ম) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলেহা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি বাদেহরিপুর গ্রামের ইমামুল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
