টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রোববার ভোরে মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএম ফরিদ আমিন গণঅধিকার পরিষদ মনোনীত চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক। এসআই আবুল কালাম জানান, ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন।