অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অজয় দাশ, অভিভাবক প্রতিনিধি বাবু সুকুমার কারণ, নুরুল কবির (বাদশা) এবং সমাজসেবক ও নলুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোদ্দাচ্ছির বিন ইসমাইল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত নয়; পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চাও জরুরি। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্য, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে ডা. রানা চৌধুরী কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের লক্ষ্য পূরণে অনুপ্রেরণা জোগাবে।
শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post সাতকানিয়ায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ appeared first on ভোরের চেতনা.
