এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভারতের জলন্ধরে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সব খেলোয়াড় বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ সকাল সাড়ে ৬টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে দলের প্রথম আনুষ্ঠানিক মাঠের অনুশীলন। শুরুতে দেশীয় কোচ শহীদুল্লাহ টিটুর তত্ত্বাবধানে অনুশীলন করবেন খেলোয়াড়েরা। পরে দলের সঙ্গে যোগ দেবেন জার্মান কোচ গেরহার্ড পিটার। আগামীকাল শুক্রবারের মধ্যে তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার সুযোগকে বাংলাদেশের হকির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ফেডারেশন। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতি কাটিয়ে উঠতে এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের হকির জন্য অত্যন্ত ইতিবাচক এবং আনন্দের একটি দিক।
