এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্যসচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম মল্লিক, সদস্যসচিব আহসান দরানি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম তুহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রিয়াজ রায়হান ও প্রথম যুগ্ম আহ্বায়ক সবুজ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণে দেশে গ্যাস ও জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন। তাঁদের অভিযোগ, এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছেন। এর ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন, শিল্পকারখানার কার্যক্রম এবং সামগ্রিক অর্থনীতি সচল রাখতে গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এর বিরূপ প্রভাব জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পড়তে পারে।
তাঁরা জ্বালানি খাতে মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ সফল করতে জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে গ্যাস-জ্বালানি সংকটের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার দাবি তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
The post পিরোজপুরে গ্যাস-জ্বালানি সংকট নিরসনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ appeared first on ভোরের চেতনা.
