ফটিকছড়ি উত্তরে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাটে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রমজান আলী (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে এ উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
নিহত রমজান আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার জ্যেষ্ঠ পুত্র। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী প্রতিদিনের মতো ঘটনার দিনও ফার্মে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশতঃ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত ৯টার দিকে বিষয়টি স্থানীয় ও সহকর্মীদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ রমজান আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
এই বিভাগের আরো খবর






