মাদারীপুরের শিবচরে গ্যারেজে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. সোহান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শেখপুর বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান শেখ উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে।
জানা গেছে, শেখপুর বাজারের ‘মা মোটরস’ নামের একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন সোহান। সোমবার সন্ধ্যায় গ্যারেজে একটি মোটরসাইকেল ধোয়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে।
যে আই
