দেখতে দেখতে একসঙ্গে পথচলার ১৪ বছর! প্রেম, ভালোবাসা আর পারিবারিক স্মৃতিতে ভরা এই দীর্ঘ যাত্রা উদ্যাপন করছেন বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্বামীকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে ভালোবাসার বার্তা দিয়েছেন কারিনা। তাঁর কথায় উঠে এসেছে, একসঙ্গে পথচলার গল্প এখনও শেষ হয়নি, বরং সামনে পড়ে আছে আরও অনেকটা পথ।
১৬ অক্টোবর নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন কারিনা। সেখানে দেখা যায়, তাঁদের প্রেমের দিনগুলোর স্মৃতি, একসঙ্গে কাটানো পারিবারিক মুহূর্ত, ছুটিতে বেড়ানোর নানা দৃশ্য এবং দুই ছেলে তৈমুর ও জেহকে ঘিরে আনন্দঘন সময়।A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)
১৬ অক্টোবর নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন কারিনা। সেখানে দেখা যায়, তাঁদের প্রেমের দিনগুলোর স্মৃতি, একসঙ্গে কাটানো পারিবারিক মুহূর্ত, ছুটিতে বেড়ানোর নানা দৃশ্য এবং দুই ছেলে তৈমুর ও জেহকে ঘিরে আনন্দঘন সময়।
ছবিগুলোর ক্যাপশনে কারিনা লেখেন, ‘Another year around the sun… Forever to go’। বাংলায় যার অর্থ, ‘সূর্যের চারপাশে আরও একটি বছর পেরোল… একসঙ্গে পথ চলা বাকি অনন্তকাল।’ ছোট্ট এই বার্তাতেই যেন ধরা পড়েছে দীর্ঘদিনের সম্পর্কের মায়া, ভালোবাসা আর একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়।
২০০৮ সালে ‘তাশান’ ছবির সেটে পরিচয় হয় কারিনা ও সাইফের। প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা। বর্তমানে দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে তাঁদের সংসার।
তারকাখ্যাতি আর ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের এমন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন কারিনা। ১৪ বছরের দাম্পত্যের এই উদ্যাপনে তাঁর বার্তা যেন স্পষ্ট, ভালোবাসার গল্পে সময় কেবল একটি সংখ্যা, একসঙ্গে পথচলার ইচ্ছাটাই আসল।
