
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা জারিকৃত পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত এসব কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায়, ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
অপর প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আবু হাসানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
The post পুলিশে বড় রদবদল appeared first on অর্থসূচক.
