উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে শিশু-কিশোরদের চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছে তল্লাশি চালিয়ে ৪২টি চোরাই বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গিবাড়ী থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান টঙ্গিবাড়ী-সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
