পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর টাঙ্গাইল মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামিদের তালিকায় কামরুল হাসানের নাম রয়েছে। এজাহারে তাঁর নাম, পিতার নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
কামরুল হাসান এলেঙ্গা পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর কামরুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। মামলার অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।
The post কালিহাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার appeared first on ভোরের চেতনা.
