পুতিন এবং শি'র সাথে ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনে অনুষ্ঠেয় অ্যাপেক সম্মেলনের ফাঁকে তার রুশ এবং চীনা প্রতিপক্ষদের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন।
সোমবার একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি এ ধরনের বৈঠকে সম্মত রয়েছেন কি না। ট্রাম্প বলেন, "আমি এতে রাজি, যদি তারা এটি করতে চায়” এবং “আমি মনে করি এটি চীনে অনুষ্ঠিত হবে।”
ট্রাম্প আরও বলেন যে, তিনি পারমাণবিক অস্ত্র এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় অংশ নেবেন, এবং "ইউক্রেনের জন্য ততটা নয়," এবং এই বৈঠকটি "বিশ্বের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বিষয়" হবে। তিনি বিশাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার থাকা এই তিনটি দেশের মধ্যে আলোচনার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকে ট্রাম্প বার বার এমন একটি পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর আহ্বান জানিয়ে আসছেন, যেখানে শুধু যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নয়, বরং চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। ধারণা করা হয়, চীন তার পারমাণবিক শক্তি বৃদ্ধি করে চলেছে।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে যে, সেপ্টেম্বর মাসে শি'র সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের অংশগ্রহণে অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে আলোচনা করেছেন।