ঝাড়খণ্ড পুলিশ দিল্লি ও রাজস্থান থেকে ৪ তরুণীকে উদ্ধার করেছে। একজন ১০ বছর ধরে নিখোঁজ ছিলেন। কী ঘটেছিল? বিস্তারিত পড়ুন।
- ২০ অক্টোবর, ২০২৬ ১৪:৪৯
কাজের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা? ঝাড়খণ্ড থেকে নিখোঁজ চার তরুণীকে উদ্ধার করল পুলিশ। দিল্লি এবং রাজস্থানের জয়পুর থেকে পুলিশের এক বিশেষ দল তাঁদের উদ্ধার করে। সকলকে নিরাপদে ঝাড়খণ্ডে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, জানান এক পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে একজন দীর্ঘ ১০ বছর ধরে নিখোঁজ ছিলেন। পাচারের চেষ্টা না কি নেপথ্যে অন্য কোনো কারণ? তদন্তে পুলিশ।
