রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে নবম সিজনে তার বদলে দেখা যাবে জয়া আহসানকে।
এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান। রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’
এবারের আসরে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধনপ্রক্রিয়া। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
বিজ্ঞাপন
এদিকে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা- সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। গত শুক্রবার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরেই তৈরি হয়েছে গুঞ্জনটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
