প্রকাশিত: ১৪:৪৪, ১২ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:৫১, ১২ অক্টোবর ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেবাশীষ কুমার বড়ুয়া, কাজী গুলশান আরা
গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তাররা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা।
এর আগে, রবিবার রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কাজী গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও নানা কার্যক্রমে সহযোগিতার অভিযোগে দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়।
