জলবায়ু পরিবর্তনে ক্ষতির ন্যায্যতা অধিকার, করুণা নয়: চিফ হুইপ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
-->জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান প্রয়োজন নেই, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রাপ্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আজকের প্রজন্ম ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।
চিফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্যসম্পদ। বন্যায় প্রতিবছর মানুষের ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষতি হচ্ছে। উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। জলবায়ু তহবিলের অর্থ পেতে অহেতুক জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে হবে।
আরও পড়ুন
আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও তরুণেরা উপস্থিত ছিলেন।
এলিস/এএফ
আরও পড়ুন
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে অনিয়ম, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও দলীয় কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ৯টি অভিযোগ ও তিন দফা দাবি জানিয়েছে দলটি।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সরেজমিনে পাওয়া তথ্য-উপাত্ত ও প্রমাণসহ অভিযোগগুলো কমিশনকে জানানো হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও কমিশন জানিয়েছে, এ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই।
গোলাম পরওয়ার বলেন, পুলিশ দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না বলে তারা কমিশনকে জানিয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তবে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। কমিশন আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এবং তাদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না।
চিঠিতে ইউএনওর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করা, ভোটারদের হুমকি, প্রচারণায় বাধা ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত।
আরও পড়ুন
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে ২৭ অক্টোবর সকাল ৮টায় প্রচার শেষ হবে। একই সময় থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকার বাসিন্দা বা অনুমোদিত ব্যক্তি ছাড়া বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা থাকবে।
এলিস/এএফ
আরও পড়ুন
শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৩৮৩ জন, যোগদান ১ নভেম্বর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
-->৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নবম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৫ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে যোগদানের তারিখ ও আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়সূচিও জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রভাষক পদে যোগদান করতে হবে। একই দিন থেকে ৮ নভেম্বর পর্যন্ত বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে।
আরও পড়ুন
এতে বলা হয়, গত ১৪ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ৩৮৩ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। প্রচলিত বিধিবিধান ও নির্ধারিত শর্তে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর চাকরি সংশ্লিষ্ট পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে।
আরও পড়ুন
প্রশিক্ষণ সফলভাবে শেষ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে চাকরি স্থায়ী করা হবে। তবে শিক্ষানবিশকালে চাকরির অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ না করে চাকরি থেকে অপসারণ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশকালে অথবা তা শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণ বাবদ ব্যয়, বেতন-ভাতা ও অন্যান্য নির্ধারিত অর্থ ফেরত দিতে হবে। এজন্য একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে। চাকরি ছাড়ার ক্ষেত্রে সরকারি পাওনা আদায় ও শাস্তিমূলক ব্যবস্থার বিধানও রাখা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর পূর্বাহ্ণে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর সশরীরে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানের স্থান হিসেবে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ বাতিল হবে।
৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফল ও প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
কাজল/এএফ
আরও পড়ুন
৯ বছর পদোন্নতি বন্ধ: মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
-->দীর্ঘ ৯ বছর পদোন্নতি বন্ধ। অন্য ক্যাডাররা পদোন্নতি পেলেও একই পদে আটকে আছেন শিক্ষা ক্যাডাররা। প্রশাসনিক এই বৈষম্যের কারণে বেতন বৈষম্য বাড়ছে। যেকারণে তিন দফা দাবিতে এবার অবস্থান কর্মসূচিতে নেমেছেন সরকারি কলেজের শিক্ষকরা।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে ক্ষুব্ধ হয়ে তারা জানান, একই সময়ে যোগ দেওয়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ২০২৩ সালেই পদোন্নতি পেয়েছেন। কিন্তু ৯ বছর একই পদে তারা একই পদে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে হতাশা তৈরি হয়েছে। ঈদ, পূজা ও শিক্ষক দিবসের আনন্দও এ বঞ্চনার কারণে ম্লান হয়ে গেছে। তাদের আশঙ্কা, সরকার ঘোষিত নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের তুলনায় তারা মাসে প্রায় ৩০ হাজার টাকা আর্থিক বৈষম্যের মুখে পড়বেন। দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনার সঙ্গে এ বৈষম্য যুক্ত হলে তাদের পেশাগত মর্যাদা, আর্থিক অধিকার ও কর্মস্পৃহা আরও ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন
তারা আরও বলেন, যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকার পরও কেন বছরের পর বছর তাদের একই পদে থাকতে হচ্ছে। বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা সম্পন্ন হওয়ার পরও কেন সরকারি আদেশ জারি হচ্ছে না, সে প্রশ্নও তুলেছেন তারা। এ বিষয়ে বারবার আবেদন, স্মারকলিপি ও প্রতিবাদ জানানোর পরও পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা।অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি জানিয়েছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। দাবিগুলো হলো—ডিপিসির সভার আলোকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করতে হবে। প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের আর্থিক সুবিধাসহ পদোন্নতি নিশ্চিত করতে হবে। পদোন্নতির জট নিরসনে প্রয়োজনীয় সুপারনিউমারারি পদ সৃষ্টি করতে হবে।
কাজল/এসএন
আরও পড়ুন
আরও পড়ুন
অক্টোবরে ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত
-->চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে চলতি অর্থবছর ২০২৬-২৭-এর ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন
বাসস/রিফাত/
আরও পড়ুন
