(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা ও বাংপাই গ্রামের অসচ্ছল হিন্দু নারীদের মাঝে শাড়ি উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে এসব শাড়ি উপহার দেওয়া হয়।
শাড়ি উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, জামায়াত নেতা মোশাররফ হোসাইন ও মিজান ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, নেপাল চন্দ্র দেবনাথ, দলিল লেখক শ্যামল চন্দ্র দেবনাথ, পরিমল চন্দ্র দেবনাথ, মনমোহন সূত্রধরসহ ডাকরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অসচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

