ঢাকা,২৪ অক্টোবর-বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ভূমিমন্ত্রী আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। তাঁর রক্তশূন্যতার সমস্যাও ঠিক হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো আজ করা হবে। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর রক্তশূন্যতা দেখা দিয়েছিল, তবে সেই সমস্যা এখন কেটে গেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং কথা বলছেন।
এদিকে অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে হাসপাতালে যান।
এস এম/ ২৪ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি, কথা বলছেন তিনি first appeared on DesheBideshe.