রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির পাশে থাকা অন্য একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জবির বাসটির ছাদে।
বিজ্ঞাপন
ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হাসান। গ্যারেজের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সকালে সেখানে বনশ্রী পরিবহনের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওই বাসে আগুন লাগে। পরে আগুন পাশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটির ছাদে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানতে পারেন, গ্যারেজের কর্মীরা আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। একইসঙ্গে বাসটি গ্যারেজ থেকে বাইরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তবে বাসটির গেট বন্ধ থাকায় সেটি সরানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (শনিবার) আমরা বাসটি মেরামত করতে দিয়েছি। আজ সকালে আগুনের ঘটনা ঘটলো। মেরামতের কাজে থাকায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। কেউ হতাহত হয়নি।
টিএইচকিউ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
