মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে দর্শকদের সামনে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে অটোচালক ছাদুল্লাহকে (৫০) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজি ধরার অংশ হিসেবে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি দুমড়ে-মুচড়ে ছিঁড়ে খেয়ে ফেলেন। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা ও অমানবিক কর্মকা-ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। সচেতন মহল ও স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত ছাদুল্লাহ নিজের অপরাধ স্বীকার করে জানান, ৫০০ টাকার বাজির লোভে বিবেকে নয়, আবেগের বশে এ ভুল করেছেন। ওসি স্নেহাশিষ রায় জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশের একটি টিম অভিযুক্ত ছাদুল্লাহকে আটক করা হয়। ওসি আর জানান, বন বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।