প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। তবে কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে টাঙ্গাইল শহরে অভিনেতার পৈতৃক ভিটায় এই চুরির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় অবস্থিত ওই বাড়িতে বসবাস করেন আফিয়া খান। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। কয়েক দিন আগে ঢাকা যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পূর্বপরিচিত শফিকুর রহমানকে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান। সে সময় বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ ছাড়া তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ছিল।
বিজ্ঞাপন
আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং পরিবারের সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবর তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
