কালবেলা · রাজনীতি
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী
২২/১০/২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধীদল জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটি প্রমাণ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। এই দুটি দলের সঙ্গে অপপ্রচারে কেউ পারবে বলে মনে হয় না।’
এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, ‘সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সফলভাবে শান্তিপূর্ণভাবে পার করতে পেরেছে সরকার।’
মূল প্রতিবেদনে যান ↗