প্রকাশিত: ১৩:৫৭, ২৩ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৮১ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ৮ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। শিশুটির হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এদিকে, ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ১৭২ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫ হাজার ৩৯৭ শিশু চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ হাজার ১৪৫ শিশু।
