জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৫৫ বলে ফিফটি হাঁকিয়েছেন এই ওপেনার। হাঁকিয়েছেন ৮টি চার আর ১টি ছক্কা।
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করছে বিসিবি একাদশ। শুরুতেই জেডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাহফিজুল ইসলাম (৪)। তবে এরপর জিসান আর ইফতিখার আহমেদ ইফতি দেখেশুনে খেলছেন।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ ১ উইকেটে ৭৪ রান। জিসান ৫৩ আর ইফতি ১৬ রানে অপরাজিত আছেন।
এমএমআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
