বলিউডের বক্স অফিসে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রজনীকান্তের অপ্রতিরোধ্য জনপ্রিয়তা, অন্যদিকে অজয় দেবগানের থ্রিলারধর্মী সিনেমার সাফল্য। তবে ‘জেলার ২’ মুক্তির পর অজয়ের ‘দৃশ্যম ৩’-এর আয়ে ভাটা পড়েছে।
চলতি মাসের শুরুতে মুক্তি পেয়ে দারুণ সাড়া ফেলে অজয় দেবগানের ‘দৃশ্যম ৩’। তবে ১৫ অক্টোবর ‘জেলার ২’ মুক্তির পর বক্স অফিসের চিত্র বদলে যেতে শুরু করে। রজনীকান্তের সিনেমাটির দাপটে অজয়ের আলোচিত ছবিটির আয় কমে যায়। এক দিনের ব্যবধানে সিনেমাটির দৈনিক আয় নেমে আসে মাত্র ২ কোটি ৩ লাখে।
বয়সকে উপেক্ষা করে ‘জেলার ২’-এর মাধ্যমে আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন রজনীকান্ত। বৃহস্পতিবার মুক্তির পর থেকেই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম বড় সূচনা এনে দিয়েছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে বিশ্বজুড়ে ৩১৭ কোটি ১৫ লাখ রুপি আয় করে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি।
শুধু তামিলনাড়ু ও দক্ষিণ ভারতের বাজারেই নয়, মাল্টিপ্লেক্সে প্রদর্শিত ছবিটির বিভিন্ন ভাষার সংস্করণ থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে। তিন দিনে ডাব করা সংস্করণ থেকে প্রায় ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। দ্রুততম সময়ে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির আয় অতিক্রম করার রেকর্ডও গড়েছে রজনীকান্তের এই অ্যাকশনধর্মী সিনেমা।
অন্যদিকে, মাসের শুরুতে মুক্তির পর অজয় দেবগানের ‘দৃশ্যম ৩’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি ৫৪০ কোটি রুপির বেশি আয় করে ব্লকবাস্টার সাফল্য অর্জন করেছে। তবে ‘জেলার ২’ মুক্তির পর পরিস্থিতি বদলে যায়। বিশ্বজুড়ে রজনীকান্তের জনপ্রিয়তার প্রভাব পড়েছে বক্স অফিসেও। মাত্র তিন দিনেই ৩১৭ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
উত্তর ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাল্টিপ্লেক্সে ‘জেলার ২’-এর হিন্দি সংস্করণ ও অন্যান্য ভাষার সংস্করণের চাহিদা বাড়ায় ‘দৃশ্যম ৩’-এর প্রদর্শনীর সংখ্যা কমাতে হয়েছে। পাশাপাশি সিনেমাটির জন্য বরাদ্দ হলের সংখ্যাও কমেছে।
বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগানের থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ সাফল্য পেলেও রজনীকান্তের ‘জেলার ২’-এর বক্স অফিস দাপট শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটিই দেখার বিষয়।
এমএমটি
-20261018051726.jpg&w=1440&q=75)