এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় ১১৩ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ জাবেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সরকারি জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাবেদ মাসুদ মিল্টন বলেন, সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতা করা সামাজিক দায়িত্ব।
তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। এ সময় উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীদের জেলা পরিষদের পক্ষ থেকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করা হয়।
সানা/আপ্র/১২/১০/২০২৬