জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গবেষক এ এস এম সুজা উদ্দিন। এর আগে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সুজা উদ্দিন বান্দরবান আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেন।
এর আগে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের লক্ষ্মীপুর থেকে পর্যটননগরী টেকনাফ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ১০টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় আহ্বায়ক ও নির্বাহী কমিটি গঠনের কাজ সম্পন্ন করেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর এ এস এম সুজা উদ্দিন বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা যেমন ভিন্ন, তেমনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অধিকার ও তাদের মধ্যে আলোচনার ধরনও আলাদা।
তিনি বলেন, “পাহাড়ে বা সমতলে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এখানে সফল হতে হলে পুরোপুরি ‘জনবান্ধব রাজনীতি’ এবং অন্তর্ভুক্তিমূলক ‘জননীতি’র রূপরেখা নিয়ে কাজ করতে হবে, যেখানে প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মনে করবে।”
সুজা উদ্দিন বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগোষ্ঠীর বৈচিত্র্য, অধিকার ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
The post এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে সুজা উদ্দিন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
