লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গণসচেতনতামূলক রোড-শো ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার শহরের ঝুমুর এলাকায় বিআরটিএর উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি শাহ আলম ও মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পবন চাকমা প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই।